শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক অসহায় হতদরিদ্র ব্যক্তির দীর্ঘদিন ধরে গলায় ক্যান্সার আক্রান্তে ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি এখন কাজ করতে সম্পূর্ণ অক্ষম। অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতেও পারছেন না তিনি।জানা গেছে, হারুন রায়পুর রাখালিয়া এলাকার ৫ নং ওয়ার্ডের ৪নং সোনাপুর ইউনিয়নের আসমত উল্ল্যা বেপারি বাড়ির মৃত রুস্তম আলীর সন্তান । পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি হারুন কোন রকমে একটি ছোট্ট চায়ের দোকান চালিয়ে সংসার চালাতো , চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আজ সে নিঃস্ব। অসুস্থতার কারণে আজ তার সেই একমাত্র সম্বল দোকানটিও নেই। এমতাবস্থায় তার পরিবারটি চরম দুঃখ কষ্টে মানবতর দিন কাটাচ্ছে।বর্তমানে আসমত উল্লার অবস্থা গুরুতর। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি চিকিৎসা এবং থেরাপির প্রয়োজন, এতে জরুরি ভিত্তিতে প্রয়োজন দেড় লক্ষ টাকা কিন্তু চিকিৎসা ব্যয় বহন করার মত কোন সামর্থ্য অর্থ , সম্পদ তার কোন কিছুই নেই ।অসহায় হতদরিদ্র হারুনের চিকিৎসায় সহযোগিতা করার জন্য সামর্থ্য অনুযায়ী সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তার পরিবার।আপনার ছোট একটি সহায়তা হারুনের জীবনে ফিরে আনতে পারে নতুন আলো।সহযোগিতা পাঠাতে যোগাযোগ: রাখালিয়া, ৪নং সোনাপুর, রায়পুর, লক্ষীপুর ।
মোবাইল – বিকাশ :- 01796217509 ।