শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স এর আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মিলাদ মাহফিলটি (৩১ জানুয়ারী) শনিবার রাতে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জ্বল ও আক্তারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত সজীব ও দিনাজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি এড. মোঃ সাদিব গোলাম বিন নাসের এছাড়াও ডি ই এ বি এর আহবায়ক নুরল হুদা; যুগ্ন আহবায়ক মোজাফফর হোসেন; আব্দুল মমিন; রফিকুল ইসলাম; সদস্য সচিব মন্জুর মুর্শেদ সুমন এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন চেয়ারম্যান ইত্তেহাদ কলেজ অব হেলথ সায়েন্স মোঃ ইয়াহিয়া।
সঞ্চলনা করেন আনোয়ারা ইনিস্টিউটের পরিচালক ডক্টর এএফএম গোলাম মোস্তফা।