1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

হতদরিদ্র ভবঘুরে পথশিশুদের নিয়ে বুবলী যুব কল্যাণ সংস্থার পিঠা উৎসব ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Tuesday, January 27, 2026,
  • 94 Time View

বাঙালির চিরাচরিত অভ্যাস ও ঐতিহ্য শীতে পিঠা খাওয়া। কিন্তু অনেকেরই পিঠা খাওয়ার সামর্থ্য নেই। বিশেষ করে সুবিধাবঞ্চিত পথ-শিশুদের।

অসহায় দরিদ্র ছিন্নমূল এসব শিশুদের জন্য সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে আয়োজন করা হয় পিঠা উৎসবের।

বুবলী যুব কল্যাণ সংস্থার পক্ষ থেকে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগরীর বরফকল চৌরঙ্গী সংলগ্ন এলাকায় এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
পিঠা খেতে পেয়ে পথ শিশুদের চোখেমুখে আনন্দের উচ্ছ্বাস। অসহায় এসব শিশুরা জানান,  তারা এ বছর কোনো পিঠা খায়নি।

বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তারের সভাপতিত্বে পিঠা উৎসবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, সদস্য সচিব সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, বুবলী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদিকা মাকসুদা আকতার, সদস্য শিমা, সাথি, ইলমা মিতু, শিউলি মল্লিক, রাহিল, সুমন, ইয়ামিন।

বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার বলেন, সমাজের হতদরিদ্র পথশিশু এবং সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো আমাদের মূল উদ্দেশ্য। পথশিশু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়। ১০০ এর বেশি পথশিশুদের সঙ্গে হরেকরকম পিঠা বিতরণ করা হয়।পিঠা উৎসবের পর শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ