শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতের এ কর্মসূচি হাজী আলী আহমদ তালুকদারের বাড়ির মাঠ সংলগ্ন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুম্মাম কাদের চৌধুরীর বড় ভাই ফরাজ কাদের চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুছ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা নবাব মিয়া চেয়ারম্যান ও জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাংগীর আলম চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান গনি, সাবেক সভাপতি আয়ুব চৌধুরী,সাবেক সাধারন সম্পাদক আবদুল করিম চৌধুরী,সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী,নাসিম উদ্দীন সিকদার,উত্তর জেলা যুবদলের যুগ্নসম্পাকএস এম ইফতেখার রুবেল, নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির নেতা সালাউদ্দিন তালুকদার, যুবদল নেতা মো. ইসমাইল ও মোহাম্মদ রহিম।
শিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সভাপতি মো. আইয়ুব, সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরীসহ নাছিম উদ্দিন সিকদার, উত্তরজেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম ইফতেখার রুবেল, আকতার হোসেন মিয়াজি, আবু বক্কর, আমিনুল ইসলাম বেলাল, সিরাজ কনট্রাক্টর, রুবেল, মিজানুর রহমান, দিদারুল আলম দিদার, বিএস করিম, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম সবুজ, কুতুব উদ্দিন, সালমান সাঈদসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণ সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও শহীদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীর মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।