শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৯ জানুয়ারি মাগরিব বাদ পালেরহাট বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম।
রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল কবীর সজল,জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর।
বক্তৃতা করেন খুলনা জেলা তাঁতিদলের সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক হুমায়ূন কবীর, মোল্যা বাশির আহম্মেদ, বিএনপি নেতা শরিফুল ইসলাম বকুল, শাহাবুদ্দিন ইজারাদার, দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা আসাদুজ্জামান বিপ্লব, যুব মহিলাদল নেত্রী মর্জিনা বেগম, সেলিম চৌধুরী, ইমতিয়াজ আলী সুজন, রনি লস্কর, গোলাম রহমান ঢালী প্রমূখ।