1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আলোক বর্তিকা বইয়ের মোড়ক উন্মোচন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
  • Update Time : Sunday, January 18, 2026,
  • 78 Time View

হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে স্কুলের স্মরণিকা ‘আলোক বর্তিকা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারী) পঞ্চবটি এডভেঞ্চার ল্যান্ড পার্কের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা লাভলী, অনুষ্ঠান উৎযাপন কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন তাপু সহ স্কুলের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, হরিহরপাড়া উচ্চ বিদ্যালয় দীর্ঘ পাঁচ দশক ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, অর্জন ও স্মৃতিকে ধারণ করে প্রকাশিত ‘আলোক বর্তিকা’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এবং এ স্কুলকে কলেজে রূপান্তরিত করতে সরকারি যত সাহায্যে সহযোগিতার প্রয়োজন হবে তার সবটুকু করে হরিহর পাড়া বিদ্যায়লকে কলেজ তৈরি করার আশ্বাস দেন তিনি।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, প্রতিষ্ঠাতা হিসেবে লতিফ সাহেব, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল হক সাহেবদের নিয়ে যেভাবে পাশে ছিলাম এবং স্কুল গঠন করেছিলাম, তেমনি হরিহরপাড়া বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে আমারের প্রানের বিদ্যালয়কে কলেজে রূপান্তর করবো। আজকে এই গৌরবোজ্জ্বল ইতিহাস, অর্জন ও স্মৃতিকে ধারণ করে প্রকাশিত ‘আলোক বর্তিকা’ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান দলিল হয়ে থাকবে। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্তয় করছি।।

এসময় ১৯৭৬ ব্যাচ থেকে ২০২৫ ব্যাচ পর্যন্ত সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং উৎসব মুখর পরিবেশ ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপভোগ করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ