শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেছেন সিনিয়র অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। যিনি বিএনপির সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১ টায় রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে এই কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করেন। এসময় তিনি মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।
অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমি বিএনপি থেকে বহিস্কৃত। তারপরও একজন ব্যক্তির প্রতি শ্রদ্ধাবোধ আনুগত্য কৃতজ্ঞতা থাকে। আমি আমি দেশনেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করার জন্য। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এখানে রয়েছেন। আমি বিএনপি এবং জনগণের সাথে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো। পাশাপাশি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন তখন বিএনপির শীর্ষ নেতাদের জিজ্ঞাসা করেছিলেন, আমার তৈমূর কোথায়? তাকে কেন বহিস্কার করলা? বিএনপির চেয়ারপার্সন যদি এই কথা বলে থাকেন তাহলে আইনত আমার বহিস্কার থাকার কথা না। আমি যেখানে যে অবস্থায় থাকি আমি খালেদা জিরার প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে দেশনেত্রী খালেদা জিয়ার মার্কায় ভোট দিবো।
এর আগে এদিন সকালে নারায়ণগঞ্জ থেকে গাড়ি যোগে দলবল নিয়ে তৈমূর আলম খন্দকার কবর জিয়ারতে যান। সকাল সাড়ে ১০টায় তিনি জিয়া উদ্যানে প্রবেশ করেন। তাদেরকে নিয়ে কবর জিয়ারত করে সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়ার মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করেন।