1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

দিনাজপুরের আস্করপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি |
  • Update Time : Tuesday, January 13, 2026,
  • 57 Time View

দিনাজপুরে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খেটে খাওয়া ও অতি দরিদ্র মানুষের কষ্টও বেড়েছে। এই প্রেক্ষাপটে দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়েছে।
২০২৫–২৬ অর্থবছরের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তমালিকা পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বিকাল ৩টায়, ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে। কর্মসূচিটি বাস্তবায়ন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; আয়োজনে ছিল ৯নং আস্করপুর ইউনিয়ন পরিষদ।
অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু সাদাত। এসময় আরও উপস্থিত ছিলেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা সদস্য মোছা. রোমানা পারভীন এবং ১ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রশীদসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শীতের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ