ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্রতিদিন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে “এক মুঠো আহার” কর্মসূচির মাধ্যমে খাবার বিতরণ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ছায়াতল বাংলাদেশ।
ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবক মেহেবুবা আক্তার সিতু বলেন এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—রাস্তায় বসবাসকারী মানুষ, দিনমজুর, বয়স্ক, প্রতিবন্ধী ও খাদ্যসংকটে থাকা মানুষের ন্যূনতম খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।
ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা প্রতিদিন নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে এই কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটির বিশ্বাস—
“মানবতার পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় দায়িত্ব।”
ছায়াতল বাংলাদেশে এর স্বেচ্ছাসেবক হিশাম আনোয়ার কাজী(ওসামা) তিনি বলেন যে, সংগঠনটি ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে এবং সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষদের এই উদ্যোগে পাশে থাকার আহ্বান জানিয়েছে।