1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

রায়পুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

আব্দুল্লাহ আল মামুন:
  • Update Time : Wednesday, January 7, 2026,
  • 66 Time View

বিএনপির চেয়ারপারর্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ৬ জানুয়ারি) বাদ আসর রায়পুর মধ্য বাজার জামে মসজিদে রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খানের উদোগে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

উক্ত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন । পৌর বিএনপির সাবেক আহবায়ক শফিকুল আলম আলমাস। ২ নং ওয়ার্ডের কমিশনার আবু জাহের মিয়াজি, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ খান ৩ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জুয়েল পাটোয়ারীসহ রায়পুরের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ,ব্যবসায়ী ও মুসল্লীগণ।

এসময় রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ইব্রাহিম খাঁন স্মৃতিচারণ করে বলেন, বেগম খালেদা জিয়া তার কর্মের মাধ্যমে আমাদের মাঝে বেঁচে থাকবেন। বেগম খালেদা জিয়ার মধ্যে কোনো অহংকার ছিল না। তিনি বলতেন—আমি বাংলাদেশে জন্মেছি, এই বাংলাদেশেই আমার মৃত্যু হবে। তার লক্ষ্য ছিল সবাইকে সাথে নিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলা। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি ,মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসীব করেন।

বিএনপি মনোনীত লক্ষীপুর -২ রায়পুর আসনের সংসদ সদস্য পদ প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি, কিন্তু তার আদর্শকে লালন করে আমরা গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে যাবো, আল্লাহতালা বেগম খালেদা জিয়াকে জান্নাত নসীব করুক।

এসময় বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত শেষে তাবারক হিসেবে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ