1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

মাহমুদ ডেনিমস লিমিটেডে সাধারণ ছুটি ঘোষণায় ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ

মোঃ আব্দুল বারী
  • Update Time : Monday, January 5, 2026,
  • 59 Time View

মাহমুদ ডেনিমস লিমিটেডে টানা তিন মাস ধরে শ্রমিকদের বেতন ও ভাতা বন্ধ থাকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন শত শত শ্রমিক। এমন পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।

রবিবার (০৪ জানুয়ারি) সকাল থেকে বকেয়া বেতন দ্রুত পরিশোধের দাবিতে শ্রমিকরা সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন এবং সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তিন মাস ধরে আমরা কোনো বেতন পাই না। সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না। ঘরভাড়া দিতে না পারায় বাড়িওয়ালারা আমাদের বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় আবার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে—এটা আমাদের সঙ্গে নির্মম তামাশা।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে, কিন্তু বাস্তবে কোনো সমাধান দিচ্ছে না। বেতন না দিয়েই কারখানা বন্ধ ঘোষণাকে শ্রমিকরা স্পষ্টভাবে অমানবিক ও দায়িত্বহীন সিদ্ধান্ত বলে আখ্যা দেন। বিক্ষোভ চলাকালে শ্রমিকরা দ্রুত তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান এবং অবিলম্বে কারখানা খুলে কাজ চালুর আহ্বান জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে কর্তৃপক্ষের পক্ষ থেকে আলোচনা ও সমাধানের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেন।

শ্রমিকদের স্পষ্ট বক্তব্য—আশ্বাস নয়, এবার তারা দ্রুত তাদের ন্যায্য পাওনা চান। নির্ধারিত সময়ের মধ্যে তিন মাসের বেতন-ভাতা পরিশোধ না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ