1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

বোর্ডবাজার মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ নেতা মজিবুর খানের বিরুদ্ধে

গাজীপুর প্রতিনিধি :-
  • Update Time : Sunday, July 19, 2026,
  • 77 Time View

গাজীপুরের গাছা এলাকার বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের ওয়াকফ সম্পত্তি বিক্রি ও চাঁদা তুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মুজিবুর খান ও তার সহযোগী আবু সাঈদ খানের বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, ওয়াকফকৃত বোর্ড বাজারের কাঁচা বাজার, মাছ-মাংসের দোকানসহ বিভিন্ন ভিট বিক্রি করে মুজিবুর খানের পরিবার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এখনও ফুটপাত থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে ব্যাবসা করতে দিবেনা ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।

মসজিদের সাবেক মোতাওয়াল্লি গিয়াস উদ্দিন খান আদালতে মামলা করলে মুজিবুর খান রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে বাজারে প্রবেশ করতে দেননি বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগ স্বীকার করে মুজিবুর খান বলেন, “টাকা-পয়সা তুলেছি, তবে ব্যাংকে জমা দেইনি। টাকা আমার কাছেই রয়েছে।”

স্থানীয়দের দাবি, তিনি অতীতে সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ঘনিষ্ঠ ছিলেন এবং স্বর্ণের নৌকা উপহার দিয়ে আলোচনায় আসেন। আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় দাপিয়ে বেড়াচ্ছেন গাছা এলাকা এবং ছাত্র হত্যা মামলার আসামি, আওয়ামী দোসর মজিবুর খানের এই ক্ষমতার উৎস কোথায় তা জনমনে প্রশ্ন।

সহযোগী আবু সাঈদ খান ছাত্র হত্যা মামলার আসামি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো ষড়যন্ত্র।” ব্যবসায়ী ও স্থানীয়রা মুজিবুর খান ও আবু সাঈদ খানকে গ্রেপ্তার করে তদন্তের দাবি জানিয়েছেন। তারা বলেন, প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া মসজিদ ও বাজারে শান্তি ফিরবে না। ((প্রথম পর্ব))

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ