শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
তীব্র শীতে যখন নিম্নআয়ের ও অসহায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, তখন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে সেবা মূলক বন্ধু সংগঠন। সংগঠনের উদ্যোগে কুড়িগ্রামে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা জানান, কনকনে শীতে রাত কাটানো তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছিল। এই সহায়তা তাদের অনেকটাই স্বস্তি দিয়েছে। এ সময় তারা সেবা মূলক বন্ধু সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ বিপ্লব হোসেন। তিনি বলেন,
“সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। শীত মৌসুমে কেউ যেন কষ্ট না পায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি মোঃ আনিসুর রহমান। তিনি বলেন,
“সেবা মূলক বন্ধু সংগঠন সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসাইন ও প্রচার সম্পাদক মোঃ গোলাম মোস্তফা। তাঁরা জানান, সংগঠনের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন। আয়োজকরা জানান, সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই সেবা মূলক বন্ধু সংগঠনের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকবে।