আশুলিয়া ইউনিয়নের বাসাইদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
আল মাহমুদ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় আশুলিয়া ইউনিয়নের বাসাইদ গ্রামে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল ঢাকা জেলা ও সাধারণ সম্পাদক আশুলিয়া থানা যুবদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজিম মুন্সি, আশুলিয়া যুবদল।দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মোঃ জরিপ আলী মাদবর।দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।প্রসঙ্গক্রমে নেতৃবৃন্দ বলেন, কঠিন সময়ে নেত্রীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব, এবং তার সুস্থতা কামনায় দল ও অঙ্গসংগঠনের সকলকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে ব্যাপক উপস্থিতি জানান, যা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও শ্রদ্ধাশীল পরিবেশে অনুষ্ঠিত।