1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

টঙ্গীতে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিম ও দুঃস্থদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ:

আব্দুল খালেক সুমন
  • Update Time : Sunday, November 23, 2025,
  • 78 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জনসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন গাজীপুর ০৬ আসনের ভবিষ্যৎ কান্ডারী ও টঙ্গী পূর্ব থানা বি.এন.পি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। দলের শীর্ষ নেতার নির্দেশনা মেনে কোনো ধরনের আনন্দ অনুষ্ঠান বা কেক কাটা ছাড়াই, অসহায় ও এতিমদের মাঝে খাবার ও বিপুল পরিমাণ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

শনিবার (২২শে নভেম্বর) বিকালে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী ও মানবিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহমেদ সুমন। তিনি তার বক্তব্যে এই উদ্যোগের পেছনের কারণ ব্যাখ্যা করে বলেন: “আমাদের দলের নির্দেশনা রয়েছে জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো আনন্দ ও কেক কাটা যাবে না, তাই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। আবহাওয়া অধিদপ্তরের বলা হয়েছে এবার প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে। টঙ্গী, পূবাইল ও গাছা এলাকায় অনেক মাদ্রাসায় হাজার হাজার এতিম বাচ্চা আছে—তাদের কথা চিন্তা করে শীত নিবারণের জন্য এ কম্বল বিতরণ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। এই কম্বল বিতরণ অব্যাহত থাকবে, যাতে করে তারা এই শীতের ঠান্ডা থেকে রক্ষা পায়।”

টঙ্গী পূর্ব থানা বিএনপির সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদল এর আহ্বায়ক সদস্য ও টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। ৫৬ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমান গাজী। টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। গাজীপুর মহানগর যুবদল এর আহ্বায়ক সদস্য রাজিব বিন শহিদ রিগানসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বি.এন.পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ