1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

শরীয়তপুর জাজিরায় গরুর খামারে মিললো সাতটি হাতবোমা

Reporter Name
  • Update Time : Wednesday, January 22, 2025,
  • 211 Time View

শরীয়তপুর জেলা প্রতিনিধি:

 

শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নের একটি গরুর খামার থেকে সাতটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বুধাইরহাট বাজারের সৈয়দ তাজুল ইসলামের বাড়ির গরুর খামার থেকে সাতটি হাতবোমা উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৈয়দ তাজুল গ্রুপ ও স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নাসির বেপারী গ্রুপের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটে। এ সময় বুধাইরহাট বাজার এলাকায় দুটি হাতবোমা বিস্ফোরিত হয়, যার ফলে দুজন পথচারী আহত হয়েছে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় জাজিরা থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে সৈয়দ তাজুল ইসলামের বাড়ির গরুর খামার থেকে একটি বালতিতে লুকিয়ে রাখা সাতটি হাতবোমা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য নাসির বেপারী বলেন ,”আমি আদালতে হাজিরা দিতে গিয়েছিলাম। পরে এসে জানতে পারি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাজুল ইসলামের নেতৃত্বে তার ছোটভাই সাব্বির লোকজন নিয়ে আমার বাড়ির দিকে হাতবোমা নিক্ষেপ করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমি এর সুষ্ঠু তদন্ত করে এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই।”

এ বিষয়ে জানতে তাজুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, “আমার বাড়ীর পেছনে গরুর খামারের কাজ চলছে। সেখানে কারা বোমা রেখেছে আমার জানা নেই। এটা তদন্ত করলেই বেড়িয়ে আসবে।”

ঘটনার বিষয়ে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আব্দুস সালাম দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন, “আমরা উদ্ধারকৃত বোমার বিষয়ে তদন্ত করছি। যারা এর সাথে জড়িত তাদের শনাক্তকরণের চেষ্টা চলছে। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ