1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু উন্মুক্ত

পূবাইলে বিদেশি পিস্তল ও ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে পূবাইল থানা পুলিশ

সুব্রত চন্দ্র দাস :
  • Update Time : Thursday, January 16, 2025,
  • 246 Time View

সুব্রত চন্দ্র দাস :

গাজীপুর মহানগরীর পূবাইল এলাকা থেকে বিদেশি পিস্তল ও ৪০০ পিস ইয়াবাসহ নাদিম(৪৫) নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে পূবাইল থানা পুলিশ।

বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ পুলিশ কমিশনার এন,এম নাসির উদ্দিন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলামের নেতৃত্বে এস আই মারফত আলী সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মোবাইল ০৬ ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পূবাইল হাড়িবাড়ি টেক এলাকায় গ্রেফতারকৃত নাদিমের বড় বোন ইলা মনির বাসা থেকে নাদিম কে গ্রেপ্তার করে,এ সময় তার হেফাজতে থাকা ম্যাগাজিন ও একটি বুলেটসহ বিদেশি পিস্তল যাতে খুদায় করে মেইড ইন ইতালি লেখা এবং ঘরের ভিতরের ওয়ারড্রব থেকে নিষিদ্ধ মাদক দ্রব্য ৪০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃত নাদিম গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নং ওয়ার্ডের সাপমারা এলাকার মৃত মতিউর রহমানের ছেলে বলে জানা যায়। পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম জানান গ্রেফতারকৃত নাদিমকে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত নাদীম ২০১৪ সালে অস্ত্র মামলা ও ২০১৭ সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক মাস জেল হাজতে ছিল বলে জানা যায় । সে এলাকার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ