1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

আমি শত ভাগ আশাবাদী মানিকগঞ্জ-০১ আসন থেকে ধানের শীষ প্রতীক মনোনয়ন পাব- এস এ জিন্নাহ কবীর।

মোঃ শামীম মিয়া
  • Update Time : Monday, October 20, 2025,
  • 90 Time View

মানিকগঞ্জ শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়ন লক্ষ্মীপুরা গ্রামে কাজী বাড়ি মরহুম নুয়াই কাজীর ৭৯-তম পবিত্র বাৎসরিক ওরশ মোবারক ১৯ ই অক্টোবর রবিবার রাতে অনুষ্ঠিত হয়। পবিত্র ওরশে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল আওয়াল মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-০১ আসন (ঘিওর,দৌলতপুর ও শিবালয়) ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ,জেলা কৃষক দলের সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ,শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন,ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম,সদস্য সচিব মোঃ সায়েদুর রহমান,শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান কাজী সহ স্থানীয় ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পবিত্র ওরশ মোবারকে প্রধান অতিথি এস এ জিন্নাহ কবীর বলেন,গান বাজনা মানুষের আত্মার খোরাক।বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ১৭ বছর মানুষ পবিত্র ওরশ মোবারক পালন ও গান বাজনা স্বাধীনতা ভাবে করতে পারেনি। গত বছরের ৫ ই আগষ্ট স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের পতনের পর আমরা এখন স্বাধীনভাবে এই সব অনুষ্ঠান করতে পেরে খুব আনন্দিত।আমার বাড়ি আপনাদের পাশ্ববর্তী এলাকায় মানিকনগর। আমি মানিকগঞ্জ -০১ আসন( ঘিওর, দৌলতপুর ও শিবালয়) ধানের শীষ প্রতীক মনোনয়ন প্রত্যাশী‌। আমি শতভাগ আশাবাদী যে,আমি দল থেকে ধানের শীষ প্রতীক মনোনয়ন পাব।আমার জন্য সবাই দোয়া করবেন।নোয়াই কাজীর পবিত্র রওয়া মোবারকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি।বক্তব্যের এক পর্যায়ে তিনি আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় নিশ্চিত আসবে। তাই আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিবেন। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে,আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন যা রাষ্ট্র পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে পরিচিত। একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তা এই ৩১ দফায় লিপিবদ্ধ রয়েছে। তাই ৩১ দফা সবাই পড়বেন বুঝবেন,অন্যকে বোঝাবেন। আগামীতে রাষ্ট্র সঠিকভাবে পরিচালনার জন্য তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার কোন বিকল্প নেই। কেননা এই ৩১ দফায় আরো লিপিবদ্ধ রয়েছে দেশে বেকার যুবকের জন্য বেকার ভাতা প্রদান করা হবে এবং এক ব্যক্তি দুই বারের বেশি প্রধান মন্ত্রী হতে পারবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-০১ আসন থেকে আমি ধানের শীষ প্রতীক মনোনয়ন পেয়ে যদি এমপি নির্বাচিত হই তাহলে ঘিওর,দৌলতপুর ও শিবালয়ে শিক্ষা, স্বাস্থ্য,কৃষি ও সাংস্কৃতি সহ ৩ উপজেলায় নদী ভাঙ্গন রোধে যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আপনারা সবাই দোয়া করবেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ