1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

ড. ইঞ্জিনিয়ার এম. শাহেদুল ইসলাম (শাহেদ) কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে আমার বাংলাদেশ (AB) পার্টির মনোনীত প্রার্থী হিসেবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন

কুমিল্লা প্রতিনিধি
  • Update Time : Sunday, October 19, 2025,
  • 186 Time View

গত ১৬ অক্টোবর দলটির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জ ১০৮ জন প্রার্থীর নাম ঘোষণা করেন, তাদের মধ্যে অন্ততম ড. শাহেদ। তিনি এবি পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমানে কেন্দ্রীয় সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক।
মুরাদনগর, কুমিল্লা কুমিল্লার দারোরা ইউনিয়নের পালাসুতা গ্রামের  কৃতী সন্তান ড .ইঞ্জিনিয়ার এম. শাহেদুল ইসলাম (শাহেদ)  আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে আমার বাংলাদেশ (AB) পার্টির  পক্ষ থেকে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি একজন পিএইচডি ডিগ্রিধারী ও দক্ষ প্রকৌশলী যিনি দক্ষিন এশিয়ার AAC ব্লক উৎপাদন প্রযুক্তির অন্যতম বিশেষজ্ঞ। কর্মজীবন শুরু করেন ২০০৯ সালে নাসির গ্লাসওয়্যার অ্যান্ড টিউব ইন্ডাস্ট্রিজ-এ। পরে তিনি মধ্যপ্রাচ্যের একটি বহুজাতিক প্রতিষ্ঠানে  ১৪ বছর চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্রজীবনে তিনি কেন্দ্রীয় ছাত্র ঐক্যের  অন্যতম নেতা ছিলেন। তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এবং আইইবি ওভারসিজ চ্যাপ্টার বাহরাইন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি  DUETian.com (ডুয়েট অ্যালামনাই)-এর  সদস্য সচিব এবং আইইবি-র লাইফ ফেলো।
জুলাই বিপ্লবের পূর্বে ছুটিতে দেশে ফিরে তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এরপর দেশের কল্যাণে নিজেকে নিবেদিত করে বাংলাদেশেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বর্তমানে তিনি  আমার বাংলাদেশ (AB) পার্টির কেন্দ্রীয় সড়ক ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একটি খ্যাতনামা শিল্পগ্রুপে জেনারেল ম্যানেজার ও প্রকল্প প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি  পল্লী অর্থ মানব সেবা সংস্থার পরিচালক হিসেবে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
২০২৩ সালে  Guardian Publications থেকে প্রকাশিত তার গ্রন্থ থিওরি অব চেঞ্জ”-এ রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হয়েছে।
মুরাদনগরকে একটি আধুনিক ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ