1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

পূবাইলে ব্যবসায়ীর কাছে চাঁদা না পেয়ে এগ্রো প্রজেক্টে হামলা, কর্মচারীকে মারধর

Reporter Name
  • Update Time : Wednesday, September 24, 2025,
  • 63 Time View

 

স্টাফ রিপোর্টার :

গাজীপুর মহানগরের পূবাইলে চাহিদা মাফিক চাঁদা না পেয়ে এগ্রো ব্যবসায়ীর প্রজেক্টে হামলা ও কর্মচারীকে মারধরের ঘটনায় থানায় অভিযোগের সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার সোড়ল গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক এগ্রো কোম্পানির মালিকের এগ্রো প্রজেক্টে।

অভিযোগ সূত্রে জানা যায়,মঙ্গলবার একই এলাকার ১। বাদল চন্দ্র দাস পিতা জিতেন্দ্র নাথ,২।রানা চন্দ্র দাস, ৩।শিবলী চন্দ্র দাস পিতা রবীন্দ্রচন্দ্র(রাখাল) সহ ১৫ থেকে ২০ জন আসামিরা এলাকার কুচক্রী মহল ও চাঁদাবাজদের ইন্দনে ভুক্তভোগীর প্রজেক্টে বেআইনিভাবে প্রবেশ করে মোটা অংকের চাঁদা দাবি করে,এ সময় ভুক্তভোগীর প্রজেক্ট থাকা কর্মচারীরা তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে অভিযুক্তরা ভুক্তভোগীর এগ্রো প্রজেক্টের তত্ত্বাবধায়ক সালাম মোল্লাকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে ভুক্তভোগী সাখাওয়াত কোথায় আছে এই সংবাদ দিতে বলে।এ সময় তারা অকথ্য ভাষায় সালাম এবং এগ্রো প্রজেক্টর মালিক শাখাওয়াত কে গালিগালাজ করে। এ সময় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সালামের উপর চড়াও হয় এবং তাকে এলোপাথাড়ি মারধর করে স্বাসরুদ্ধকর হত্যা করার চেষ্টা করে।এবং যাওয়ার সময় আসামিরা এই মর্মে হুমকি দিয়ে যায় যে তাদের দাবিকৃত চাঁদা না পেলে অত্র প্রতিষ্ঠান বন্ধ করে দিবে।

এ সময় ভুক্তভোগী সাখাওয়াত হোসেন খবর পেয়ে তার তত্ত্বাবধায়ক সালামকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী সাখাওয়াত বাদী হয়ে পূবাইল মেট্রো থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকা ঘুরে আরো জানা যায়,পুবাইল এলাকায় কোন শিল্প প্রতিষ্ঠান ও এগ্রো প্রজেক্ট তাদের উন্নয়ন কর্মকান্ড করতে গেলে স্থানীয় একটি চক্র আছে যারা প্রথমে প্রতিষ্ঠানের মালিকদের কাছে চাঁদা দাবি করে,পরবর্তীতে চাহিদা অনুযায়ী চাঁদা না পেলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালাতে থাকে। এতে প্রতিষ্ঠানের মালিক ভয়ে গোপনে ওই চক্রটিকে চাঁদা দিয়ে আসছে।

এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শেখ আমিরুল ইসলাম জানান,এই ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ