1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025,
  • 172 Time View

 

আব্দুল খালেক সুমন :

গাজীপুরের টঙ্গীতে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লো কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা। রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর কেরানিরটেক বস্তি থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রুনা টঙ্গীর বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে অসংখ্য তরুণ মাদকের ফাঁদে জড়িয়ে পড়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন,“রুনা টঙ্গী অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। কিছুদিন যাবত তাকে ধরার চেষ্টা চলছিলো। অবশেষে অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়েছে। রুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”

ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে টঙ্গীতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ