1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

Reporter Name
  • Update Time : Monday, September 22, 2025,
  • 84 Time View

 

মোঃ সোহেল রানা :
 ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে যৌথ বাহিনীর অভিযানে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাঁজাসহ  গ্রেফতার করেছেন যৌথ বাহিনীর।
গত ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল টিম নিয়মিত চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহজনক ভাবে চলাচলরত মোঃ জয় নামের এক ব্যক্তিকে আটক করে।
 তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত মোঃ শাহাজুদ্দি ও তার মা রোমিজা খাতুনের নাম প্রকাশ করে।
 উল্লেখ্য রোমিজা খাতুন এলাকার একজন অন্যতম ইয়াবা ব্যবসায়ী এবং মহিলা হয়ার কারনে, সে আইন শৃঙ্খলা বাহিনীকে দীর্ঘদিন ধরে সহজেই ধোকা দিয়ে আসছিল।
সকল তথ্য প্রাপ্তি স্বাপেক্ষে জামগড়া আর্মি ক্যাম্প থেকে আরেকটি টহল টিম পুলিশ ও বিজিবির সমন্বয়ে শাহাজুদ্দি ও রোমিজা খাতুনের ঘোষবাগস্থ বাড়িতে অভিযান চালায়। এসময় শাহাজুদ্দি ও তার মাকে আটক করা হয়।
এবং তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  জিজ্ঞাসাবাদে ঐ দিনই প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করার কথা স্বীকার করে।
স্থানীয় জনগণও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিল।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিশ্চিন্তপুর এলাকার মাদক ব্যবসায়ী সাব্বিরের নাম উঠে আসে।
যৌথ বাহিনী অভিযান চালিয়ে সাব্বিরকে তার বাসার কাছ থেকে আটক করে। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
 পরে তার সহযোগী আলফাজকেও নিশ্চিন্তপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
উদ্ধারকৃত মালামাল:
•মোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট
•৩০০ গ্রাম গাঁজা
•নগদ টাকা ১৪,১২০/- (ইয়াবা ব্যবসার লেনদেন)
•১০টি মোবাইল ফোন (মাদক ব্যবসায় ব্যবহৃত)
আটককৃত ব্যক্তিরা:
১। মোঃ জয় (৩০), ঘোষবাগ, আশুলিয়া
২। মোঃ শাহাজুদ্দি (৪০), ঘোষবাগ, আশুলিয়া
৩। রোমিজা খাতুন (৬০), ঘোষবাগ, আশুলিয়া
৪। সাব্বির (১৮), নিশ্চিন্তপুর, আশুলিয়া
৫। আলফাজ (২০), নিশ্চিন্তপুর, আশুলিয়া
আটককৃত মাদক ব্যবসায়ী এবং জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য সামগ্রী আশুলিয়া থানা পুলিশের নিকট প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে। যৌথবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ