1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

“মৌলভীবাজারে প্রবীণ রাজনীতিবিদ সিরাজুল ইসলাম মতলিবের শেষ বিদায়ে, সাধারণ মানুষের ঢল “

Reporter Name
  • Update Time : Thursday, June 19, 2025,
  • 159 Time View

 

 

মনিরুজ্জামান মনির, মৌলভীবাজার :

 

মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনীতিবিদ ও সমাজসেবী সিরাজুল ইসলাম মতলিবের শেষ বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে। ১৯ জুন দুপুর ২:৩০টায় মৌলভীবাজার ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক নেতাকর্মী, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের ঢল নামে। পরবর্তীতে বাদ আসর তার গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানাজার নামাজে ইমামতি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ূন, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসসহ অসংখ্য গুণগ্রাহী।

দ্বিতীয় জানাজার পর মরহুমের বড় ছেলে দেওয়ান শরীফুজ্জামান চৌধুরীসহ পরিবারের সদস্যরা তার রূহের মাগফিরাত কামনা করেন। স্থানীয়রা তাকে একজন নিষ্ঠাবান রাজনীতিবিদ ও সমাজহিতৈষী হিসেবে স্মরণ করেন। তার মৃত্যুতে মৌলভীবাজারের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে।

সিরাজুল ইসলাম মতলিবের জীবন ও কর্ম স্থানীয় জনগণের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ