1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

Reporter Name
  • Update Time : Thursday, June 19, 2025,
  • 181 Time View

 

 

রাজবাড়ী প্রতিনিধিঃ

 

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার সাইদুল প্রামাণিক একই এলাকার বাসিন্দা। খবর পেয়ে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনায় জড়িত থাকার অপরাধে তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- মো. মিজান মণ্ডল ও তার দুই ছেলে মো. দাউদ মণ্ডল ও মো. নাজমুল মণ্ডল। তাদের মধ্যে দাউদ মণ্ডল সাইদুল প্রামাণিকের মেয়ের জামাই।

স্থানীয়রা জানায়, জামাই ও শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামাণিক। পরে জমি দিতে না পারায় সাইদুল প্রামাণিকের কাছে টাকা ফেরত চান দাউদ মণ্ডল। সে সময় এক মাস সময় নেন সাইদুল প্রামাণিক। কিন্তু ছয় বছরেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে সালিশ করেও সুরাহা হয়নি। বৃহস্পতিবার সকালে সাইদুল প্রামাণিকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন জামাই দাউদ মণ্ডল।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, জামাই-শশুর হলেও সম্পর্কে তারা মামা-ভাগনে। তাদের মধ্যে টাকা-পয়সা নিয়ে ঝামেলা ছিল । ভাগনে মামার কাছে টাকা পাবে। সেই টাকা না পাওয়ায় মামাকে ধরে এনে বেধে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ও তিনজনকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ