1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক: বিএনপি নেতা খোরশেদ আলম

Reporter Name
  • Update Time : Thursday, June 19, 2025,
  • 139 Time View

 

 

মোঃ শান্ত খান :

 

রাজনৈতিক জীবনে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোওনা কোনদিন। কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আপোষহীন নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সৈনিক।

আজ সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিজ বাসভবনে আয়োজিত ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি পূর্নাঙ্গ করার লক্ষ্যে সাভার পৌরসভা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম একথা বলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম মাসুদ রানা।

এসময় খোরশেদ আলম আরো বলেন, আমি বিএনপি’র দুর্দিনে ছিলাম। কিন্তু আমি পালিয়ে যাইনি। সাভারের মানুষদেরকে আমি বলতে চাই, আমার কারণে আপনারা কখনো লজ্জা পাবেন না। আমি আশাকরি, সাভারের মানুষ বুঝতে পারছে। কারে দিয়ে সাভার চালাতে পারবে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন -ঢাকা জেলা ওলামা দলের মো. মাইন উদ্দিন মুন্নার সভাপতিত্বে ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওায়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা,পৌর বিএনপির খান মজলিশ বাবু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাভার পৌরসভা ছাত্রদলের মোঃ তাজ খান নাইম।

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ