1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মানবে না ভারত: ট্রাম্পকে মোদি

Reporter Name
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 168 Time View

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে তৃতীয় পক্ষের মধ্যস্থতা দিল্লি কখনই গ্রহণ করবে না। মঙ্গলভার মোদি ও ট্রাম্পের ৩৫ মিনিট ফোনালাপের পর বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, দুই নেতার মধ্যে ফোনালাপের সময় মোদি ট্রাম্পকে ভারতের দীর্ঘদিনের অবস্থান ‘জোরালোভাবে’ জানিয়েছেন।

মে মাসে পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চার দিনের সংঘর্ষের পর থেকে ট্রাম্প বারবার ‘কাশ্মীর সমস্যা’ সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন।

এক বিবৃতিতে বিক্রম মিশ্রি বলেছেন, “পহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার পরে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেদিন তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সমর্থনের কথাও জানিয়েছিলেন। তারপরে দুই নেতার মধ্যে এই প্রথম কথা হল। এ কারণেই প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে অপারেশন সিন্দুর নিয়ে বিস্তারিত জানিয়েছেন।”

ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, ফোনালাপের সময় “প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই গোটা ঘটনাক্রমে কোনো সময়েই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বা যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারত আর পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে আলোচনা হয় নি।”

মিশ্রি বলেন, “সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে আলোচনা ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি উভয় সেনাবাহিনীর মধ্যে প্রতিষ্ঠিত বিদ্যমান চ্যানেলের অধীনে অনুষ্ঠিত হয়েছিল।”

গত মাসে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, “আমি বলেছিলাম, আমরা তোমাদের (ভারত ও পাকিস্তান) সাথে অনেক বাণিজ্য করতে যাচ্ছি। চলো এটা বন্ধ করি। যদি তোমরা এটা বন্ধ নকরো, আমরা বাণিজ্য করব। যদি তোমরা এটা বন্ধ না করো, আমরা কোনো বাণিজ্য করব না।”

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ