1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সাভারে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ মদনে ইউএনওর নেতৃত্বে হাসপাতাল আঙিনায় পরিচ্ছন্নতা অভিযান গাজীপুরে মাদকের অভয়ারণ্য টঙ্গী মাজার বস্তিতে পুলিশের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক ঘর। খুলনায় অর্থাভাবে চিকিৎসা থমকে যাওয়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তার চিকিৎসায় গঠিত হচ্ছে মেডিকেল বোর্ড। জরুরী বিজ্ঞপ্তি: আগামীকাল ১লা সেপ্টেম্বর, ২০২৬ ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী বিশেষ নির্দেশনা: পাটগ্রাম থানায় নবাগত ওসি সাইফুল ইসলামের যোগদান মোটরসাইকেল সং/ঘ/র্ষে দুই যুবকের মৃ/ত্যু। মুন্সীগঞ্জের অতি আলোচিত গোয়ালীমান্দ্রা সংলগ্ন এলাকা হতে ডিবি পুলিশ  ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার প্রতি বছরের ন্যায় সুন্দরবন ৯০ দিন মাছ সহ সকল ধরনের পাশ বন্ধ ছিল। পহেলা সেপ্টেম্বর ১তারিখ হইতে মাছ কাঁকড়া সহ অন্যান্য পাশ নিতে পারবে জেলেরা। জেলেদের ৯০ দিনের কষ্টের সময় পার করে নতুন করে আবার সুন্দরবনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সবাই। স্কুল ফিডিংয়ে অনিয়ম বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নতুন মার্কিন শুল্ক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে কানাডার প্রধানমন্ত্রীর ফোনালাপ

প্রাণের বাংলাদেশ ডেস্ক
  • Update Time : Wednesday, August 19, 2026,
  • 44 Time View

কানাডার পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

গত মাসে ট্রাম্প কানাডার পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের আদেশে সই করেন। হোয়াইট হাউসের অভিযোগ, মার্কিন অ্যালকোহল, গাড়ি ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে কানাডা ‘বৈষম্যমূলক আচরণ’ করছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র। নতুন শুল্ক মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা। এর আওতায় ওয়াইন, হকি স্টিক, সিমেন্টসহ বিভিন্ন পণ্য রয়েছে।

শুল্ক এড়াতে দুই দেশের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, এই শুল্ক কার্যকর না করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে এবং এখন শুধু ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা।

তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, কোনো চুক্তি হলে সেটি সরাসরি ট্রাম্পই ঘোষণা করবেন। তিনি এএফপিকে বলেন, ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে যেকোনো আলোচনা ‘ভিত্তিহীন জল্পনা’ হিসেবে বিবেচনা করা উচিত।

কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার বিকেলে কার্নি ট্রাম্পের সঙ্গে ফোনে শুল্ক বিষয়ে আলোচনা করেন। এর আগের দিনও দুই নেতা কথা বলেছিলেন। তখন কার্নি সাংবাদিকদের জানিয়েছিলেন, শুল্ক এড়ানোর আলোচনা ‘অত্যন্ত সংবেদনশীল’ পর্যায়ে রয়েছে।

অক্সফোর্ড ইকোনমিকসের হিসাব অনুযায়ী, ট্রাম্পের নতুন শুল্ক যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় ৫ দশমিক ৫ শতাংশ পণ্যের ওপর প্রযোজ্য হবে, যার মূল্য প্রায় ২ হাজার কোটি ডলার।

অক্সফোর্ড ইকোনমিকসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, এই শুল্ক কানাডার অর্থনীতির জন্য ‘সামান্য’ নেতিবাচক ঝুঁকি তৈরি করবে। তবে দেশটির মধ্যাঞ্চলের উৎপাদনশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

নতুন শুল্ক এড়ানোর পাশাপাশি ট্রাম্পের আরোপ করা বিভিন্ন খাতভিত্তিক শুল্ক থেকে ছাড় পেতেও কানাডার প্রতিনিধিরা ওয়াশিংটনে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এসব শুল্কের কারণে কানাডার গাড়ি, ইস্পাত, কাঠ ও অ্যালুমিনিয়াম শিল্প ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কানাডার গণমাধ্যম জানিয়েছে, সমঝোতার অংশ হিসেবে কানাডা বিভিন্ন প্রদেশকে মার্কিন মদ ও ওয়াইন আবার দোকানের তাকে রাখার জন্য চাপ দেওয়ার মতো কিছু ছাড় দেওয়ার প্রস্তাব করেছে। তবে, চুক্তি খুব শিগগিরই হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ