মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীর সৈয়দপুরে শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ।
আজ বুধবার (১৮ জুন) সকাল ৭ টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর বাজার সংলগ্ন পতিরাম ব্রীজের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দোলুয়া মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ বুদারু ছেলে মাসুদ (২৮) , অপরজন একই ইউনিয়নের কুজিপুকুর গ্রামের মৃত আব্দুল গফুর এর ছেলে নুর ইসলাম (৫৫) । তারা দুই জনেই ইট ভাটার শ্রমিক ছিলেন ।
পুলিশ ও স্হানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী ঘটনা স্থলেই নিহত হয়েছেন।
এসময় মটরসাইকেলটি শ্যামলী পরিবহন গাড়ির নিচে দুমড়ে মুছরে আটকে যায়। দুর্ঘটনার পরপরই সেনা বাহিনী ও তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাস আটক করা হয় তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।