1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

৩১ দফা রাষ্ট্র সংস্কার নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি নেতা হেলাল

Reporter Name
  • Update Time : Wednesday, June 18, 2025,
  • 175 Time View

 

 

এস এম নুর ইসলাম :

 

খুলনা ৪ আসনে ধানের শীষের কান্ডারী আজিজুল বারী হেলাল ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার নিয়ে  নির্বাচনি রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী। ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয়, প্রতিশ্রুতিসহ রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বিষয়গুলো। সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারা দেশে প্রতিটি নির্বাচনি এলাকায় সক্রিয়ভাবে কাজ করছেন সম্ভাব্য প্রার্থীরা। ফলে দলের কেন্দ্রীয় নেতা হওয়া সত্বেও আজিজুল বারি হেলাল নিয়মিত সময় দিচ্ছেন তার নির্বাচনি এলাকায়। রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে রূপসা তেরখাদা ও দিঘলিয়ার প্রতিটি ইউনিয়নসহ ওয়ার্ড পর্যায়ের গণ মানুষের কাছে পৌছে গেছেন তিনি। এতে তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যপক আগ্রহ সৃষ্টি হয়েছে তার প্রতি।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২০১৮ সালের নির্বাচনে রূপসা তেরখাদা ও দিঘলিয়া উপজেলা নিয়ে খুলনা ৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহি কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি আজিজুল বারি হেলাল। জনপ্রিয় থাকা সত্বেও রাতে ভোট হওয়ায় ঐ আসনে নির্বাচিত হতে পারেননি তিনি। তবে নিজের নির্বাচনী এলাকার বিএনপির রাজনীতিতে বরাবর সক্রিয় ছিলেন এই নেতা। গত ৫ আগষ্ট ছাত্রজনতার গন অভ্যূত্থানের পর থেকে নিজের নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তিনি।

বিএনপি’র নেতাকর্মীরা জানান, দীর্ঘ ১৭ বছর পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর আজিজুল বারী হেলাল প্রতি ইউনিয়নে সভা-সমাবেশ করেছেন। যে কারণে নেতাকর্মীরা উৎজীবিত হয়েছে, পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন। তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্টান ছাড়াও বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করে দৃষ্টি আকর্ষন করেছেন তৃনমূল নেতা কর্মীদের।

তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী কাউছার আলী বলেন, বিগত দিনে আমরা যে হামলা-মামলার স্বীকার হয়েছি, প্রতিটি ক্ষেত্রে আমাদের নেতা হেলাল ভাই সহযোগিতা করেছেন। আমরা চাই তিনি এ আসনে মনোনয়ন পেয়ে আধুনিক এলাকায় রূপান্তরিত করবেন।
এ বিষয়ে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবাদুল হক রুবায়েত জানান, হেলাল ভাই গত ১৭ বছর ধরে বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীদের আগলে রেখেছেন। তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল মনোনয়ন পাবে এটা নেতা কর্মীদের প্রত্যাশা।

আজিজুল বারী হেলাল প্রাণের বাংলাদেশ কে বলেন,ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার বাংলার মাটিতে যে অন্যায় অবিচার করেছে তা আর জনগন করতে দেবে না। তিনি সকলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখার আহবান জানান। তিনি আরও বলেন, দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে রাজপথে থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ