1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

জামালপুর মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

জামালপুর প্রতিনিধি:
  • Update Time : Monday, May 26, 2025,
  • 284 Time View

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেলিভারির সময় ভাবনা আক্তার (২২)এক প্রসূতির নারীর মৃত্যু হয়েছে।
গতরাত সাড়ে ১২ টার দিকে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ।
ওই প্রসূতি মেলান্দহ পৌরসভার পশ্চিম জালালপুর এলাকার ইব্রাহীমের স্ত্রী।
হাসপাতাল সুত্রে জানা যায় ,প্রসূতি ভাবনা আক্তার রাত সাড়ে ১১ টার দিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। দায়িত্বরত নার্স নারগিস বেগম তাকে ডেলিভারি ওটিতে নিয়ে ডেলিভারি করানোর চেষ্টা করেন। এসময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব চিকিৎসক ডা. ফারহানা হাসপাতালে অনুপস্থিত ছিলেন। রোগের মৃত্যুর পর ডা. ফারহানা ও মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাজী রফিকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে।
নিহতের স্বামী ইব্রাহীম জানান,ওটিতে নেওয়ার পর আমার স্ত্রী পানি খেতে চেয়েছিলো,কিন্তু পানি খেতে দেয়নি।ছটফট করলেও বৈদ্যুতিক পাখা বন্ধ রেখে ডেলিবারির চেষ্টা করেছে।তাদের অবহেলায় মারা গেছে।আমি দায়ীদের
বিচার চাচ্ছি।
এ বিষয়ে বক্তব্য জানতে ডাঃ ফারহানার বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুন্নাহার সানি জানান, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।আমি তদন্ত কমিটির সদস্য সচিব। তদন্তে সত্যতা মিললে ব্যবস্থা নেওয়া হবে।৩ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ