1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

রূপসায় থানা কমিটি বাতিলের দাবিতে বিক্ষিপ্ত শ্রমিক নেতৃবৃন্দের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : Saturday, May 24, 2025,
  • 117 Time View

ফ.ম.আইয়ুব আলী

রূপসায় ১৮ মে পূর্ব রূপসা থানা শ্রমিক দলের নব গঠিত কমিটি প্রকাশ করায় পদ বঞ্চিত সাবেক কমিটির থানা শ্রমিক দলের নেতৃবৃন্দরা উক্ত কমিটি বাতিলের দাবিতে ১৯ মে থেকে ধারাবাহিক কর্মসূচি চলমান রেখেছে। তারই ধারাবাহিকতায় আজ ২২মে মাগরিব বাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি নৈহাটি ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয় হতে শুরু করে রূপসার বাসস্ট্যান্ড এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় নৈহাটি ইউনিয়ন বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর বিক্ষিপ্ত শ্রমিক দলের নেতৃবৃন্দরা এক সমাবেশ করে। উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে কমিটি বাতিল করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের উপস্থিতিতে নতুন করে কমিটি দেওয়ার দাবি প্রেরণ করে।

তারা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতে শক্তিশালী করতে এবং কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক রূপসার কৃতি সন্তান আজিজুল বারী হেলাল নেতৃত্বকে সুসংগঠিত করতে বিগত সরকারের জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নতুন করে কমিটি দেওয়ার দাবি করে। তা না’হলে তাদের এই আন্দোলন আরো কঠোর করে তুলবে। তারা বলেন, সিনিয়র নেতৃবৃন্দের অচিরেই শুভ বুদ্ধির উদয় হবে। এবং তাদের দাবি মেনে নিয়ে বিগত দিনের ত্যাগী এবং রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন করে কমিটি দেবেন। উক্ত অনুষ্ঠান রূপসা থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস গাজীর সভাপতিত্বে পরিচালনা করেন সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হালিম মোড়ল।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা থানা শ্রমিক দলের সাবেক যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ লাভলু শেখ, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ফরাদ হাওলাদার,প্রচার সম্পাদক মোঃ ইউনুস সরদার, শ্রমিক দল নেতা মোঃ লাভলু শেখ, হান্নান মীর, কালাম হায়দার, মাজেদ শেখ, দেলোয়ার সেখ, আলামিন হাওলাদার, তুহিন সরদার, মাসুদ শেখ, সোহেল শেখ, জামাল শিকদার, আবুল হোসেন, খলিলুর রহমান বাবু, ইউনুস সরদার, দেলোয়ার সেখ, আলামিন হাওলাদার, তুহিন সরদার, মারুফ শেখ, আতাহার গাজী, ফয়সাল শেখ, সালমান শেখ, অহিদ শেখ, আব্দুল্লাহ, ফারুক শেখ, হাসান গাজী, কামাল শেখ, হুমায়ূন শেখ, ফয়সাল শেখ, লিটন শেখ, মোঃ মালেক শেখ, মোঃ মিজান শিকদার, মোঃ তানজিম সরদার, ইকবাল শেখ, বাবু মোল্লা, আবুল বাশার, জাহারুল শেখ, মোঃ আল আমিন শেখ, বাবুল শিকদার, মোঃ শফিক, মোঃ সুমন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, মোঃ পিয়ার আলী, সোহরাব শেখ, রতন সিকদার, আবু রায়হান, মোহাম্মদ ফয়সাল, সাইফুল হাওলাদার, আরাফাত হোসেন , আব্দুর রহিম, মাহমুদ শেখ, আনোয়ার হোসেন হাওলাদার,মোঃ হানিফ শেখ , নান্না ফকির, রিঙ্কু দাস, মিন্টু সদ্দার, কাইয়ুম শেখ, নাজমুল শেখ, রাশেদুল ইসলাম, মুরাদ শেখ, মোঃ ইলিয়াস গাজী মাসুদ শেখ প্রমুখ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ