1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা

মৌলভীবাজারে যুব জামায়াতের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

মনিরুজ্জামান মনির
  • Update Time : Thursday, August 13, 2026,
  • 58 Time View
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভা যুব বিভাগ।
বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেসক্লাব পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের সেন্ট্রাল রোড প্রদক্ষিণ করে হামিদিয়া পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার পৌর যুব জামায়াতের সভাপতি আবু নোমান মুয়িনের সভাপতিত্বে এবং যুব জামায়াতের সেক্রেটারি সাইফ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুব জামায়াতের সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌর জামায়াতের সভাপতি হাফেজ তাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন এবং সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহমেদ মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক যুব দিবস পালনের প্রস্তাব করা হয়। ১৯৯৯ সালে প্রস্তাবটি জাতিসংঘে উপস্থাপন করা হয় এবং ২০০০ সাল থেকে ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতিবছর জাতিসংঘের মাধ্যমে যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও দাবি-দাওয়া আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়।
তিনি বলেন, বিশ্বে প্রায় ২০০ কোটি যুবক রয়েছে। বাংলাদেশেও প্রায় পাঁচ কোটি যুবক রয়েছে, যা দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ। কিন্তু বিপুলসংখ্যক যুবক বেকারত্ব, মাদকাসক্তি ও নানা সামাজিক সমস্যায় জর্জরিত। দুর্বল ও অদূরদর্শী শাসনব্যবস্থার কারণে এসব সমস্যা আরও প্রকট হয়েছে।
ফখরুল ইসলাম আরও বলেন, বিশ্বের যেসব দেশ উন্নতি ও সমৃদ্ধি অর্জন করেছে, তাদের উন্নয়নের অন্যতম প্রধান শক্তি ছিল যুবসমাজ। অথচ বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসেন, তারা অনেক সময় যুবসমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। আমরা তা চাই না। যুবসমাজকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে দেশের উন্নয়ন ও অগ্রগতির প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে দেশের বেকার যুবকদের একটি সঠিক তালিকা প্রণয়ন করে তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করে তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ দিতে হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ