1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

রাজশাহীতে বাংলাদেশ পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সানাউল্লাহ(রাজশাহী) প্রতিনিধি :
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 47 Time View

গত ০২ আগস্ট ২০২৬ইং রোজ (রবিবার)রাজশাহী রেঞ্জ এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে রাজশাহী জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে রাজশাহী রেঞ্জ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং রাজশাহীতে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, (এমপি) বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃআলী হোসেন ফকির।
সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার
মোহাম্মদ ফয়েজুল কবির এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃআশিক সাঈদ।
মতবিনিময় সভায় মন্ত্রী রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য, সমস্যা, অভিজ্ঞতা এবং বিভিন্ন বিষয়ে প্রদত্ত পরামর্শ মনোযোগ সহকারে শোনেন। পরবর্তীতে তিনি তাঁর বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং যৌক্তিক সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
তিনি আরও বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে জনবান্ধব পুলিশিং, পেশাদারিত্ব, সততা, জবাবদিহিতা এবং আইনের নিরপেক্ষ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। তিনি দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী, অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ রাজশাহীতে কর্মরত বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ