1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা

জাতীয় সাংবাদিক সংস্থা’র পক্ষ থেকে অ্যাথলেটিক্স জাকিরকে সংবর্ধনা প্রদান

শেখ মারুফ হোসেন কালিগঞ্জ প্রতিনিধি :
  • Update Time : Tuesday, August 4, 2026,
  • 45 Time View
নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কালিগঞ্জের কৃতি সন্তান মোঃ জাকির হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (০২ আগষ্ট) সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাথলেটিক্স মোঃ জাকির হোসেন, বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা সুকুমার দাশ বাচ্চু, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ  উল্যাহ বাচ্ছু, সহ সভাপতি ইশারাত আলী, সহ সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক  শেখ মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক শিমুল হোসেন ও ইমরান আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা জিয়া পরিষদের সেক্রেটারী নুরুজ্জামান পাড়, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী এস এম রেদাওয়ান ফেরদৌস রনি, জাকিরের গর্বিত পিতা স্বাস্থ্যকর্মী মাহবুবর রহমান, সাংবাদিক কাজী আল মামুন, জাহাঙ্গীর হোসেন, ফজলুল হক, তাপস কুমার ঘোষ, শেখ সলেমান মামুনসহ জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে সাংবাদিক, ক্রীড়াবিদ, সুধীজন এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে জাতীয় পর্যায়ে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী এই অ্যাথলেটকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও আন্তরিক শুভকামনার মাধ্যমে সংবর্ধিত করা হয়।
বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস-২৬’-এ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গৌরব বয়ে আনা কৃতী অ্যাথলেট মোঃ জাকির হোসেন-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মোঃ জাকির হোসেনের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং কালিগঞ্জ ও সাতক্ষীরাবাসীর জন্যও গর্বের বিষয়। তাঁর এই কৃতিত্ব আগামী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং জাতীয় পর্যায়ে আরও সাফল্য অর্জনে উৎসাহ জোগাবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ