1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত,,

মোঃ জসিম উদ্দিন পঞ্চগড়
  • Update Time : Tuesday, July 28, 2026,
  • 64 Time View
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় দিবসটি সফলভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, বীর মুক্তিযোদ্ধা ও কোম্পানি কমান্ডার এ. কে. ভুঁইয়া, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. বিমল দেবনাথ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পঞ্চগড় জেলা শাখার কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সদস্য সচিব মোমিন ইসলাম সরকার, এনসিপি পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, জুলাই যোদ্ধা ও এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, এবং দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হক।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।
প্রস্তুতিমূলক সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার এবং কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সভা শেষে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ