1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে র‍্যাব-৬ এর কাছে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ বেইলি রোডের গ্রিন কোজি কটেজের নকশা অনুমোদন, এরপরও প্রধান প্রকৌশলীর চেয়ারে খালেকুজ্জামান-দ্বিতীয় পর্ব গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীকে ঘিরে ৩৫ e-GP টেন্ডারে প্রশ্ন গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭, 

নয়নপুর–গোলামপাড়া বান্দা বটগাছ সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর অবরোধ, যান চলাচল বন্ধ

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
  • Update Time : Wednesday, July 22, 2026,
  • 50 Time View
দিনাজপুর সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়নপুর–গোলামপাড়া বান্দা বটগাছ কাটাপাড়া সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার প্রতিবাদে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কাদা জমে থাকায় চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এ পথে চলাচল করতে হচ্ছে বলেও জানান তারা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরু করার দাবি জানান। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে দুর্ভোগ সহ্য করার পরও সমস্যার সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল কুদ্দুস আকাশ বলেন, “দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।”
এলাকাবাসী দ্রুত সড়কটির সংস্কার করে জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ