1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নিকলীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী ভূঁইয়া,​ নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : Friday, July 17, 2026,
  • 51 Time View

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কিশোরগঞ্জের নিকলীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) এ উৎসব উদযাপিত হয়।
​রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণিল শোভাযাত্রাটি নিকলী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নিকলী কেন্দ্রীয় হরিসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাপস সাহা অপুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি শ্রীমতি অর্পনা রায় দাস।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহীদ উল্লাহ, বিশিষ্ট শিল্পপতি হাজি মাসুক মিয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সভাপতি বাবু সুভাষ চন্দ্র দাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব বাবু জীবন চন্দ্র দাস, নিকলী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এ পি পি মোঃ মানিক মিয়া এডভোকেট এবং নিকলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন। এছাড়াও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে উপস্থিত ছিলেন নিকলী কেন্দ্রীয় হরিসভার উপদেষ্টা বাবু তপন কুমার সাহা।
​আলোচনা সভায় অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই সম্প্রীতির আবহ নিকলীর এই আয়োজনে চমৎকারভাবে ফুটে উঠেছে।”
​সভা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিবৃন্দের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ