মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক সোহাগ জোয়াদ্দার সম্প্রতি তুরাগে মাদক সংক্রান্ত একটি সংবাদ করার বিষয়ে নলবোগ শয়তান মার্কেট এলাকায় দিনে দুপুরে রাতে ২৪ ঘন্টা ওপেন মাদক বিক্রি করার একটি ভিডিও ফুটেজ দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার নিউজ পোর্টালে ছাড়লে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার দুপুর বারোটার সময় মাদক ব্যবসায়ীরা একবার সাংবাদিক সোহাগ জোয়াদ্দার কে হুমকি দেয়, অদ্য শুক্রবার জুমার নামাজ পড়ে সাংবাদিক সোহাগ জোয়ারদার বাসায় ফেরার পথে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শিপন ও রতনের নেতৃত্বে ৮-১০ জনের একটি মাদক ব্যবসায়ী দল হাতে দাঁড়ালো দেশীয় অস্ত্র নিয়ে তা রামদা নিয়ে সওয়াব জোয়ারদারকে জানে মেরে ফেলার চেষ্টা করলে এলাকার লোকজন দৌড়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে সাংবাদিক সোহাগ জোয়াদ্দার উত্তরা তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। সাধারণ ডায়রির বিষয়ে তুরাগ থানার এসআই উজ্জলের সাথে কথা বললে তিনি জানান আমরা সাধারণ ডায়েরি পেয়েছি এবং প্রতিদিনই মাদক ব্যবসায়ীদেরকে ধরছি আমরা শিপন এবং রতনকে এবং তার সাঙ্গোপাঙ্গদের মাদক ব্যবসায়ীদেরকে ধরার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করব। সাংবাদিকের উপর মাদক ব্যবসায়ীদের হামলার বিষয়টি শুনে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উদ্বিগ্ন প্রকাশ করেছেন তিনি তাৎক্ষণিক মানববন্ধন করার জন্য সকল সাংবাদিকদের কে জানিয়েছেন সাথে সাথে তুরাগ থানায় ফোন দিয়ে বিষয়টি ভালোভাবে দেখার জন্য অনুরোধ করেছেন।