মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা প্রিন্স ওরফে ‘কাইল্লা প্রিন্স’ ওরফে নাছির আবেদীন (৩৬) কে দস্যুতা মামলায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।জানা যায়, প্রিন্স যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলো।টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীদের সাথে রাজনৈতিক বিভিন্ন প্রোগ্রামে দেখা যেতো এই প্রিন্সকে।
গতকাল রবিবার রাতে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করেন।
গ্রেফতারকৃত নাছির আবেদীন মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং হেনা আবেদীনের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, দস্যুতা সংক্রান্ত একটি মামলায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন , গ্রেফতারকৃত প্রিন্সকে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে অভিযান চলমান থাকবে।