মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন

পিরোজপুরে পুলিশের টহল অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন। পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা রয়েছে।এরই ধারাবাহিকতায় রবিবার (৭জুন) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুজখোলা গ্রামের সজীবের বাড়ির পাশের ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়। আটক সজীব সরদার (২০) পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে।পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।