
গাজীপুর মহানগর চৌরাস্তায় স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন আলী বাবুর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। রোজ শনিবার (৬ জুন) সকালে গাজীপুর চৌরাস্তা এলাকায় পুলিশ বক্সের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক হোসাইন আলী বাবু পেশাগত
দায়িত্ব পালনকালে এক জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি আহত হন। ঘটনার সময় পুলিশ বক্সের ভেতরে অবস্থান করলেও হামলাকারী তাকে মারধর করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যে পুলিশ বক্স মানুষের নিরাপত্তার প্রতীক, সেই পুলিশ বক্সের ভেতরেই যদি একজন সাংবাদিক সন্ত্রাসীদের হামলার শিকার হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটি শুধু একজন সাংবাদিকের ওপর হামলা নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। এই ঘটনা প্রমাণ করে যে সন্ত্রাসীরা কতটা বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠেছে। পুলিশ বক্সের ভেতরে হামলা সংঘটিত হওয়া কোনোভাবেই সাধারণ ঘটনা নয়; এটি নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং দায়িত্বশীল মহলের জবাবদিহিতা দাবি করচ্ছি।
আহত সাংবাদিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, ঘটনার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল দাবি জানিয়েছেন।