মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

গাজীপুর কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের রাস্তা, স্থানীয় সরকার বিভাগের প্রকল্প, আঃ খালেকের বাড়ি সংলগ্ন কবরস্থানের সাথে, এই রাস্তাটি দীর্ঘ ৪০ বছর পর্যন্ত চলাচল করতেছে এলাকাবাসী, যা ইটের সলিং এর জন্য নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ফারজানা তাসলিম ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন।
১২ ফুল এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন বহু যানবাহন চলাচল করে। এই রাস্তার পাশে ওয়ালটন কোম্পানির, কেটুন মৌজায় জনাব এস এম রেজাউল আলম নামের একজন জমি ক্রয়ে করে।
স্থানীয়দের দাবি এই জমি আগে বহুবার ক্রয় বিক্রয় হ’য়েছে, কিন্ত ওয়ালটন কোম্পানি জমি ক্রয়করে এখানে রাতের আঁধারে কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে রাস্তার উপর প্রাচীর নির্মাণ করে। এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও হুমকি প্রধান করে।
এলাকার সাধারণ মানুষের দাবি আমরা ৪০ বছর যাবত এই রাস্তা দিয়ে চলাচল করছি এখন রাস্তার উপরে এই প্রাচীর নির্মাণ করায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে। যেমন কৃষি পন্য আনা নেওয়া যায়না, আগে পিকাপ ভ্যান, এম্বুলেন্স ও প্রাইভেট কার চলাচল করলেও এখন চলাচলের রাস্তা বন্ধ, তাই আমরা বিপাকে আছি আমাদের দাবি দ্রুত ওয়ালটন গ্রুপ, আমাদের দুর্দশার কথা বিবেচনা করে প্রাচীর ভেঙ্গে চলাচলের রাস্তা খুলে দেওয়া হোক।
এলাকার এক বৃদ্ধ বলেন আমার জন্মের পরে এই রাস্তা দিয়ে চলাচল করছি এখন ওয়ালটন কোম্পানি আংশিক বন্ধ করে দিয়েছে।
এদিকে সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার উপরে প্রাচীর নির্মাণ করা হয়েছে, এখানে ওয়ালটন গ্রুপের কোনো দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। সাকিব নামে একজনের নেতৃত্বে রাস্তা দখল করে ওয়াল নির্মাণ করছেন স্থানীয়দের দাবি, তাই সাকিবকে খুজে না পেয়ে মুঠোফোনে কলদিলেও রিসিভ করেন নাই।
এক অটো চালক বলেন এইখানে দেয়াল নির্মাণ করায় স্কুল-কলেজ ও মাদ্রাসায় যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে শিক্ষার্থীরা। বয়োজ্যেষ্ঠ ও অন্তসত্ত্বা নিয়ে বিপাকে পড়েছে এলাকাবাসী।
ভুক্তভোগী মতিন বলেন, ‘অনেক বছর ধরে আমরা রাস্তাটি ব্যবহার করে আসছি। ওয়ালটন গ্রুপ ও
স্থানীয় কিছু দালান আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের রাস্তাটি
প্রাচীর দিয়ে বন্ধ করে ছোট করে দিয়েছেন। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। আমরা ওয়ালটন গ্রুপ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।