মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে মির্জা কামালসহ কয়েকজন ব্যক্তি জমিটি বৈধভাবে ক্রয় করেন। সম্প্রতি তারা জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় খুকু ভেন্ডার ও তার সহযোগীরা সেখানে গিয়ে কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় নির্মাণকাজ বন্ধ করে দেওয়ার পাশাপাশি চাঁদা দাবির অভিযোগও করেন জমির মালিকপক্ষ।
অভিযোগ রয়েছে, প্রথমে স্থানীয় কিছু লোকজনের মাধ্যমে কাজ বন্ধের চেষ্টা করা হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জমির দাবিদার মির্জা কামাল বলেন,
“আমরা বৈধভাবে জমিটি ক্রয় করেছি এবং জমির সব প্রয়োজনীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে। কিন্তু যখনই আমরা জমিতে কাজ করতে যাই, তখনই বাধার মুখে পড়তে হয়। এমনকি নির্মাণসামগ্রী চুরির ঘটনাও ঘটেছে।”
অন্যদিকে খুকু ভেন্ডার দাবি করেন,
“মূল জমির মালিক মারা গেছেন। আমরা তার কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমির দায়িত্ব নিয়েছিলাম। মালিকের মৃত্যুর পর জমি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছে। তবে আমাদের কাছেও প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে।”
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপাতত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে উভয় পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে। বৈধ মালিকের পক্ষেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।