মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

পাইকগাছায় অনলাইন জুয়ায় শুধু তরুণ- তরুণী নয় বুঁদ হচ্ছে সব শ্রেণির মানুষ

এম এম ইস্রাফিল আহমেদ, পাইকগাছা (খুলনা)প্রতিনিধি। / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

খুলনার পাইকগাছায় আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে অনলাইন বা ভার্চ্যুয়াল জুয়ার প্রবণতা। উচ্চবিত্ত থেকে নিম্নআয়ের মানুষ, এমনকি শিক্ষার্থী ও তরুণদের একটি বড় অংশ দিন দিন জড়িয়ে পড়ছে এই অনলাইন জুয়ার নেশায়। পিছিয়ে নেই হুজুরেরা ও। উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে এজেন্ট ও সাব-এজেন্ট চক্র। হাত বাড়ালেই মিলছে টপআপ সুবিধা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহজেই লেনদেন হওয়ায় বিষয়টি আরও ভয়াবহ আকার ধারণ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন মুদি দোকান, চা দোকানদার ও ব্যক্তি বিশেষ গোপনে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছে। বিভিন্ন ফেসবুক পেজ, পাবলিক গ্রুপ ও মোবাইল অ্যাপসের মাধ্যমে লোভনীয় অফারের বিজ্ঞাপন ছড়িয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। “অল্প টাকায় কোটিপতি হওয়ার সুযোগ” দেখিয়ে তরুণ সমাজকে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের লোগো, জনপ্রিয় ক্রিকেটার ও মন্ত্রীদের ছবিও ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
ফেসবুকে প্রবেশ করলেই দেখা যায় নানা কৌশলে প্রচারিত এসব বিজ্ঞাপন। কখনো ভুয়া সংবাদ প্রকাশ করে দাবি করা হচ্ছে— কোনো ব্যক্তি অনলাইন গেম খেলে লাখ লাখ টাকা জিতেছেন। আবার বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের লোগো ব্যবহার করে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। এতে করে একদিকে অর্থের লোভ, অন্যদিকে নেশার কারণে শিক্ষার্থী ও যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
সিআইডি সূত্রে জানা গেছে, বিদেশ থেকে পরিচালিত শতাধিক বেটিং সাইট বাংলাদেশে সক্রিয় রয়েছে। এসব সাইটে অংশ নিতে অনেক সময় দ্বিগুণ মূল্যে বিদেশি কয়েন, কার্ড বা ডলার কিনতে হয়। এর ফলে দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে। কোথাও কোথাও বিটকয়েনের মাধ্যমেও লেনদেন হচ্ছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, করোনাকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তরুণদের মধ্যে অনলাইন জুয়ার বিস্তার ব্যাপকভাবে বেড়ে যায়। বর্তমানে শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ পর্যন্ত এই জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ছে। অনেক পরিবার সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানিয়েছে, অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তথ্য পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বেশিরভাগ সাইট বিদেশ থেকে পরিচালিত হওয়ায় অভিযান পরিচালনায় জটিলতা রয়েছে। পুলিশ প্রশাসন অভিভাবকদের সন্তানদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের প্রতি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে।
এদিকে সচেতন মহল মনে করছে, অনলাইন জুয়া এখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।
এ ব্যাপারে গোপালপুর গ্রামের সফি গাজী জানান, তার কলেজ পড়ুয়া ছেলে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। তাকে প্রতিদিন টাকা না দিলে ঘর বাড়ী ভাংচুর করছে বা আমাকে মারপিট করছে। অনলাইন জুয়া এখন সামাজিক ব্যধিতে পরিনিত হয়েছে।
 দ্রুত সময়ের মধ্যে এসব অ্যাপস ও ওয়েবসাইট বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে যুব সমাজ চরম বিপর্যয়ের মুখে পড়বে। তারা অনলাইন জুয়ার এজেন্ট ও সাব-এজেন্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে এ বিষয়ে প্রচারণা চালানোর দাবি জানিয়েছেন।
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *