1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

নিকলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এমপি ইকবাল

​মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : Saturday, May 2, 2026,
  • 53 Time View
কিশোরগঞ্জের নিকলীতে টানা অতিবর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের বোরো চাষিদের পাশে দাঁড়িয়েছেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। গত কয়েকদিনের প্রাকৃতিক দুর্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হাওরের তলিয়ে যাওয়া ফসল দেখে দিশেহারা কৃষকদের সান্ত্বনা দিতে তিনি মাঠে নামেন।
​সরেজমিনে দেখা গেছে, অতিবৃষ্টি ও ঢলের পানিতে তলিয়ে গেছে কৃষকের একমাত্র স্বপ্ন বোরো ধান। সারা বছরের খোরাকি জোগানো এই ফসল হারিয়ে অনেক কৃষক এখন নিঃস্ব হওয়ার পথে। একদিকে শ্রমিক সংকটের কারণে মজুরি আকাশচুম্বী, অন্যদিকে প্রকৃতির রুদ্ররোষ—সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। এমন সংকটময় মুহূর্তে স্থানীয় সংসদ সদস্যকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক কৃষক।
​সিংপুর ইউনিয়নের কৃষক মুরাদ হোসেন বলেন, “এমপি ইকবাল সাহেব সবসময়ই গরিব-দুঃখী মানুষের খোঁজখবর রাখেন। এই বিপদের সময় তিনি আমাদের দেখতে এসেছেন, এতে আমরা অনেক সাহস পেয়েছি। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।” এ সময় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে কিছু খাদ্যসামগ্রীও বিতরণ করেন।
​পরিদর্শনকালে সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল স্থানীয় উপজেলা প্রশাসন ও কৃষি কর্মকর্তাকে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশ দেন। তিনি বলেন, সরকারিভাবে যাতে কৃষকরা দ্রুত সহায়তা পায় সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোকারম সর্দার, সাবেক কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুক মিয়া, নিকলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মানিক মিয়া ও উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুস সামাদ।
​এছাড়াও উপস্থিত ছিলেন— নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হারুন অল কাইয়ুম, সাবেক কৃষক দল সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবদুল মান্নান ও যুবদল নেতা নজরুল ইসলাম তালুকদারসহ নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ