1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

শিবচরে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও ট্রফি বিতরণ সম্পন্ন

মোঃ বিল্লাল হোসাইন , শিবচর মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : Monday, April 27, 2026,
  • 85 Time View

আজ ২৬ শে এপ্রিল রবিবার মাদারীপুরের শিবচরে ঐতিহাসিক হাতের বাগান মাঠে অনুষ্ঠিত হলো উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ২০২৬। বালক ও বালিকা—উভয় বিভাগেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে নির্ধারিত হয়েছে সেরাদের সেরা। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় ৪৫নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১৫নং চরকাকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাঠজুড়ে গ্যালারি ভর্তি দর্শকদের উল্লাস আর টানটান উত্তেজনায় মাঠ মাতিয়ে রাখে খুদে খেলোয়াড়রা। অন্যদিকে, বালিকা বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ৪৫নং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ভদ্রাসন বেপারী কান্দি মাজেদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার সৈয়দাতুন্নেসা। এ সময় প্রধান অতিথির ভাষণে উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তৃণমূল থেকে আগামীর তারকা তৈরিতে সহায়ক হবে।।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ