1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

আব্দুস সালাম, গংগাচড়া প্রতিনিধি
  • Update Time : Saturday, March 14, 2026,
  • 78 Time View
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
শনিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ শুরু হলে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ রয়েছে, প্রকৃত দরিদ্র ও অসহায় অনেক পরিবার একটি কার্ডও পাননি, আবার কেউ কেউ ১০ থেকে ১২টি কার্ডের চাল উত্তোলন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে নোহালী ইউনিয়নে ৩৮ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দের বিপরীতে ৩ হাজার ৮২৫টি ভিজিএফ কার্ড বিতরণের কথা রয়েছে।
তবে অভিযোগ রয়েছে, তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণ প্রক্রিয়ায় অনিয়মের কারণে অনেক গরিব পরিবার বঞ্চিত হয়েছেন। এছাড়া চাল বিতরণ স্থানে উপকারভোগীদের কোনো তালিকাও প্রদর্শন করা হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী। তিনি জানান, প্রকৃত গরিবদেরই কার্ড দেওয়া হয়েছে।
এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে যাচাই করা হবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ