ভান্ডারিয়ায় বিএনপি নেতা জালাল উদ্দিন সিকদারের আশু রোগ মুক্তি কামনায় দোয়া চেয়েছেন পরিবার
লোকমান হোসেন ভান্ডারিয়া প্রতিনিধি
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা গ্রামের স্থায়ী বাসিন্দা দুর্দিনের বিএনপির বলিষ্ঠ কন্ঠস্বর জালাল উদ্দিন সিকদার । যিনি অন্যায় ও অপশক্তির কাছে কোনদিন আপোষ করেনি । দলকে ভালোবেসে তার সঠিক দায়িত্ব পালন করে গেছেন ।বিগত ১৭ বছরে মামলা হামলা সহ শত দুঃখ কষ্ট মাথায় নিয়েও তিনি কারো সাথে আপোষ করেনি । তিনি সকল সময় তার জায়গা থেকে দলের কাজ সততার সহিত চালিয়ে গেছেন। আওয়ামী লীগের আমলে দলের কথা বলার লোক কম ছিল । কিন্তু তিনি লঞ্চ ঘাট বাজারের বিভিন্ন জায়গায় দলের কার্যক্রম চালিয়ে গেছেন। তিনি দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন । পরে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ।একজন সিনিয়র নেতা মোঃ জালাল উদ্দিন শিকদার তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার রোগ মুক্তির জন্য পরিবার সবাই দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ।
পরিবারের সদস্যরা বলেন তার জন্য সকলে দোয়া করবেন আল্লাহতায়ালা যেন রমজান মাসের অছিলা করে দ্রুত সুস্থতা দান করেন।তিনি সব সময় সকলের সাথে সম্মানের সাথে কথা বলেন একজন হাস্যজ্জল মানুষ।
তিনি ভান্ডারিয়া উপজেলা বিএনপি গঠনের শুরু লগ্ন থেকে দলকে সুসংগঠিত করে ধীরে ধীরে দলকে শক্তিশালী করতে সক্ষম হয়েছিলেন । তিনি নিজের জীবনের মূল্যবান সময় ও বুকের ভালোবাসা দিয়ে এই দলের পিছনে সারা জীবনই সময় ব্যয় করে গেছেন। সংগঠনের কাজগুলি কিভাবে করতে হয় নেতাকর্মীদেরকে হাতে-কলমে শিক্ষা দিয়েছেন কিভাবে দল টিকিয়ে রাখা যায় তার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন । তিনি রাজনৈতিক কৌশল ভান্ডারিয়ার অনেক নেতাকর্মীদেরকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন।দলের প্রতি তার ত্যাগ, পরিশ্রম ও অবদান ভান্ডারিয়ার বিএনপি সহ সকল জন সাধারণের নিকট স্মরণীয় হয়ে থাকবে।
১৭ বছর পরে আজ দলের সু-দিন ফিরে এসেছে । তিনি দলের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তার বর্ণনা দেওয়া কঠিন । আজ তিনি অসুস্থ এলাকার মানুষ তার অসুস্থতায় ব্যাথিত হয়ে সকলের কাছে দোয়া চেয়ে বলেন আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।