মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

যুবদল নেতা মিলন মিয়া অসুস্থ সকলের কাছে দোয়া প্রার্থনা
প্রাণের বাংলাদেশ ডেস্ক :
বৃহত্তর উত্তরা থানা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহবায়ক মিলন মিয়ার বুকের ও পেটের সমস্যা সহ তীব্র জ্বর ও শ্বাষ প্রশ্বাষের সমস্যা জনিত কারনে আজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । সকলের নিকট মিলন মিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছে তার পরিবার এবং জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত সুস্থ করে সকলের মাঝে ফিরিয়ে দেবেন এবং তিনি পূর্বের মতো আবার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে ঢাকা ১৮ আসন সহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ০১ নং ওয়ার্ডের সকল মানুষের সেবা করতে পারেন । হাজার হাজার মানুষের হৃদয়ের মনিকোঠায় যার স্থান যিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন মানুষের সেবায় । তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালে, ইতিমধ্যে তাকে দেখতে শতশত নেতা কর্মীদের ভিড় জমেছে হাসপাতাল প্রাঙ্গনে।