মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চীফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পেলেন রবিউল আলম রাজু বিশেষ অভিযানে সাভারে ৩ ছিনতাইকারী-ডাকাত সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ মনোহরদীতে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় নাগরিক সংলাপ অনুষ্ঠিত পিরোজপুরে ডুবন্ত জাহাজে মিলল যুবকের অর্ধগলিত লাশ মনোহরদীতে,জমির জবর দখলের জেরে, বোনের প্রাপ্য জমি পাওয়ার লক্ষ্যে ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, নীলফামারী ডোমার বীজ আলু খামারে ২শ একর জমিতে ধৈইঞ্চা চাষ, নীলফামারী ডোমার বিএডিসিতে নতুন সম্ভাবনা ২১১ একর জমিতে আউশ ধানের চারা রোপন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপি নিকলীতে ৫২ লিটার চোলাই মদসহ নারী গ্রেপ্তার, স্বামী-সন্তান পলাতক পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অস্থির লৌহজং, দুর্ভোগে জনজীবন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন কোয়ান্টামের আয়োজনে আট শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা পুলিশের সিভিলিয়ান কর্মচারী শহিদুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বিএনপি’র পরিচয়ে বেলাল হোসেন ও হাসিনা শিরিনের বিরুদ্ধে অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী বোম্বাই মরিচ চাষে আগ্রহ বাড়ছে বরিশালের চাষিদের কেরানীগঞ্জে ৪ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধ”র্ষ”ন চেষ্টার অভিযোগে যুবক আটক। মিরপুরে সিগারেট চোরাই কারবারি কামালের পক্ষে ছাত্রদল পরিচয়ে সজীবের হুমকিতে ভুক্তভোগীর থানায় সাধারণ ডায়েরি রক্তে রাঙা সীমান্তে লাগাতার হত্যাকাণ্ড ও জোরপূর্বক ‘পুশ-ইনে নীরব বাংলাদেশ বাংলা টিভির সামাদুল হককে ঘিরে একের পর এক অভিযোগ ভুয়া আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট, এনআইডি জালিয়াতি করে সম্পদের পাহাড় গড়েছে বাবুল জনরায়ের জয়: ঘাগড়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের প্রশাসনিক ক্ষমতা পুনর্বহাল মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যবৃন্দ। গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারের নানা উদ্যোগ পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার টঙ্গীতে জলাবদ্ধতা নিরসনে সেচ পাম্প স্থাপন ও ড্রেন পরিষ্কার কার্যক্রমে কাউন্সিলর পদপ্রার্থী শাহীন আহমদ রিজভী হোয়াইক্যংয়ের কথিত ঠিকাদার শীর্ষ মাদক ব্যবসায়ী যুবদল নেতা ফরিদ ও মৎস্যজীবি দল নেতা আজম ইয়াবাসহ আটক খুলনায় দৌলতপুর ওজোপাডিকো মসজিদে ফজরের নামাজের সময় গুলি, আহত ১ মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা মাঠে ও অফিসে রুকুনোজ্জামান রোকন: জনসেবায় মসিক প্রশাসকের নতুন দৃষ্টান্ত ফুটবল বিশ্বকাপের জমকালো আসরত নিজের পোশাকে লাল-সবুজ পতাকা আর বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগারের ছবি দেখাইয়া বিশ্বদরবারো বাংলাদেশ রিপ্রেজেন্ট করলো এবং বিশ্ববাসীর নজড় কাড়লো সিলেটি ফুয়া সঞ্জয় ।
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

জামায়াত নেতাদের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ: ভারতীয় ম্যালওয়্যার ও সরকারি সার্ভার ব্যবহারের দাবি

রিপোর্টার নাম / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ দুই নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় ভারতীয় ম্যালওয়্যার ও সরকারি সার্ভার ব্যবহারের অভিযোগ তুলেছে দলটি। জামায়াতের দাবি, এ ঘটনার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

 

াবাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের পেছনে ভারতীয় ম্যালওয়্যার এবং বিভিন্ন সার্ভার ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দলটি। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর ও অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়েছে, যার সাথে দলের কোনো সম্পর্ক নেই

গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, গত ৩১ মার্চ দলের আমির ডা. শফিকুর রহমানের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাত ৮টা ৫১ মিনিটে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট থেকেও একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট দেওয়া হয়। বিষয়টি রাত ৯টা ১৫ মিনিটের দিকে নজরে এলে তা দ্রুত মুছে ফেলা হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার পর পরিচালিত গভীর ফরেনসিক বিশ্লেষণে হ্যাকিংয়ে ব্যবহৃত ম্যালওয়্যারটির উৎস ভারত বলে শনাক্ত করা হয়েছে। সিরাজুল ইসলাম অভিযোগ করেন, হ্যাকাররা বঙ্গভবনের অফিসিয়াল ই-মেইল ঠিকানার সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটি ঠিকানা ব্যবহার করে মেইল পাঠিয়েছিল, যার সার্ভার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অধিভুক্ত। এই মেইলটি শুধু কেন্দ্রীয় দপ্তরেই নয়, ঢাকা মহানগর দক্ষিণসহ আরও কয়েকটি ঠিকানায় পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়।

এ ঘটনাকে একটি সুপরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্ট থেকে পোস্ট দেওয়ার এক মিনিটের মধ্যেই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীরা সেটির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। রাতের মধ্যেই সংগঠিতভাবে অপপ্রচার চালানো হয়, যা হ্যাকারদের সঙ্গে ওই গোষ্ঠীর যোগসাজশের ইঙ্গিত দেয় বলে দাবি করেন তিনি।

হ্যাক হওয়া পোস্টের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারীর মর্যাদা, নিরাপত্তা ও ক্ষমতায়নে বিশ্বাসী। দলের আদর্শবিরোধী কোনো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। তার ভাষ্য, জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই এ ধরনের হীন অপচেষ্টা চালানো হচ্ছে।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, দ্রুত মামলা দায়ের করা হবে। পাশাপাশি সরকারকে বিষয়টি অবহিত করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে দলটি।

সংবাদ সম্মেলনে আরও আশঙ্কা প্রকাশ করা হয় যে, বিভিন্ন ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকতে পারে। ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় গেলে সাইবার নিরাপত্তা জোরদার এবং সরকারি ব্যবস্থার অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জামায়াত নেতা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *